×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের নতুন উত্তেজনার জের, হরমুজ প্রণালীতে কমেছে নৌযান চলাচল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:২১ পিএম

যুক্তরাষ্ট্র-ইরানের নতুন উত্তেজনার জের, হরমুজ প্রণালীতে কমেছে নৌযান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ের উত্তেজনায় হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাপকভাবে কমে গেছে। সামুদ্রিক তথ্য প্রদানকারী সংস্থা লয়েড'স লিস্ট ইন্টেলিজেন্স বৃহস্পতিবার জানিয়েছে, মঙ্গলবার থেকে বড় কোন জাহাজ হরমুজ অতিক্রম করেনি এবং ওমান-সংলগ্ন পথ দিয়ে জাহাজ চলাচল কার্যত থেমেই গেছে। 

শুক্রবার (১০ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

সামুদ্রিক গোয়েন্দা প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ড বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জানায়, সোমবার ৪৫টি জাহাজ হরমুজ অতিক্রম করেছিল, সেখানে বুধবার এবং বৃহস্পতিবার ভোরে মাত্র পাঁচটি জাহাজকে প্রণালীটি অতিক্রম করতে দেখা গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ এই প্রণালীটি দিয়ে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ যাতায়াত করত।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বৃহস্পতিবার প্রকাশিত তাদের সর্বশেষ ঝুঁকি মূল্যায়নে বলেছে যে, উচ্চ ঝুঁকির পরিবেশের মধ্যে জাহাজ সংস্থাগুলোর সতর্ক মনোভাব যান চলাচলের মাত্রায় প্রতিফলিত হয়েছে।

/এসআর 

Logo