ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এর আগে এক সপ্তাহব্যাপী ইরানে গণ শোক পালিত হয়। এই শোকের আসরে ১৫ মিলিয়নেরও বেশি মানুষের সমাগম হয়। তবে ইরানের সরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে বলে জানানো হয়েছে।
তবে, খামেনির জানাজা ও শোকের সকল আয়োজনে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা ও আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনি অনুপস্থিত ছিলেন। ২৮শে ফেব্রুয়ারির মর্মান্তিক মার্কিন হামলার পর থেকে মোজতবা জনসমক্ষে আসেননি।
এদিকে, গত শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির কফিন প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক শোকের আয়োজন শুরু হয়। সেখানে হাজার হাজার ইরানি নাগরিকের সাথে আঞ্চলিক মিত্র হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের আমন্ত্রিত প্রতিনিধিদল উপস্থিত ছিল। পরদিন মসজিদে আরও বড় একটি জনসমাগম হয়।
/এসআর