×
Logo

আন্তর্জাতিক

২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম

২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের

প্রায় দুই দশক পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। আন্তর্জাতিক অঙ্গনে সরকারের বৈধতা প্রমাণে ক্রমবর্ধমান চাপের মুখে এ ঘোষণা দিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক সরকারি আদেশের মাধ্যমে মাহমুদ আব্বাস এ ঘোষণা দেন। 

তিনি জানান, আগামী ২৮ নভেম্বর ফিলিস্তিনের সব অঞ্চলে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা।

নির্বাচনটি নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হলে, এটি হবে গত ২০ বছরের মধ্যে ফিলিস্তিনের প্রথম আইনসভা নির্বাচন।

ফিলিস্তিনে সর্বশেষ আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। ওই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে জয় পায় হামাস। এরপর মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সঙ্গে রাজনৈতিক বিভক্তি তৈরি হয়, যা ২০০৭ সালে হামাসের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে আরও গভীর হয়।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে নূর ওদেহ বলেন, এই নির্বাচন ঘোষণাকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট, ফিলিস্তিনি নেতৃত্ব এবং বিভিন্ন বিদেশি, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোর সঙ্গে চলমান সংলাপের একটি ফলাফল বা পরিণতি হিসেবে দেখা হচ্ছে।

/এএন

Logo