×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনে সহযোগিতা প্রমাণ করে ইউরোপ নিরপেক্ষ ছিল না: ইসমাইল বাঘাই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনে সহযোগিতা প্রমাণ করে ইউরোপ নিরপেক্ষ ছিল না: ইসমাইল বাঘাই

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে পশ্চিমা সামরিক জোট ন্যাটো  সরাসরি ও ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে বলে গুরুতর অভিযোগ তুলেছে তেহরান।

বুধবার (৮ জুলাই) জোটটির মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক এক বক্তব্যের পর ন্যাটোর বিরুদ্ধে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্ক রুটের বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, রুটেই স্বমুখে স্বীকার করেছেন যে আগ্রাসনের সময় ইউরোপ কোনোভাবেই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।

ইসমাইল বাঘাই বলেন, যেসব ইউরোপীয় দেশ মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য নিজেদের ভূখণ্ড, বিমানঘাঁটি এবং অবকাঠামো ব্যবহার করার সুযোগ করে দিয়েছে, তারা এই বেআইনি হামলার পরোক্ষ দায় ও ভয়াবহ পরিণতি এড়াতে পারে না। এ ধরনের ভূমিকার জন্য ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে জবাবদিহির আওতায় আনা উচিত বলেও তিনি জোর দাবি জানান।

/এএ 


Logo