×
Logo

আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলা, জবাবে কুয়েত-বাহরাইনে পাল্টা হামলা তেহরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম

ইরানে মার্কিন হামলা, জবাবে কুয়েত-বাহরাইনে পাল্টা হামলা তেহরানের

যুদ্ধবিরতির পর ইরানজুড়ে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই টার্গেট করা হয়েছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ও স্থাপনাগুলোকে। এর মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাস, সিরিক, কোনারাক, ইরানশার, শাবাহার ও বুশের।

এছাড়াও, পারস্য উপসাগরের আবু মুসা, জাস্ক ও কেশম দ্বীপেও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র বন্দর আব্বাসেই হয়েছে আটটি বিস্ফোরণ। ইরানের অন্যতম বাণিজ্যিক হাব শাবাহার বন্দরকে প্রথমবারের মতো টার্গেট করা হয়েছে। দুটি জেটি ও একটি কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটি। ইরানশার বিমানবন্দরে চালানো হামলায় মৃত্যু হয় এক দমকলকর্মীর। উত্তর-পূর্ব ইরানের আক্কালা শহরের একটি রেলওয়ে ব্রিজেও হয়েছে হামলা।

জবাবে বাহরান, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

হামলার পর বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণ। জর্ডানের আল-আজরাক ও কুয়েতের আল-সালেম বিমানঘাঁটিতেও হয় হামলা।

/এএম

Logo