×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইনসুইপার পাঠাবে ন্যাটো: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

হরমুজ প্রণালিতে মাইনসুইপার পাঠাবে ন্যাটো: ট্রাম্প

আন্তর্জাতিক নৌপথ ‘হরমুজ প্রণালি’-তে মাইন অপসারণকারী বিশেষ জাহাজ বা মাইন্সুইপার  মোতায়েন করবে ন্যাটো সদস্য দেশগুলো—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল- জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর মিত্র দেশগুলো এই পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পর ন্যাটোর অন্যান্য মিত্র দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে কৌশলগত এই জলসীমায় বিদেশি নৌবাহিনীর যেকোনো সামরিক উপস্থিতি ও আন্তর্জাতিক অভিযানের বিরুদ্ধে বারবার কড়া হুঁশিয়ারি জানিয়ে আসছে ইরান। হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে বলে তেহরান। 

Logo