×
Logo

আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের হামলা বৃদ্ধি যুদ্ধ সমাপ্তিতে সহায়ক হতে পারে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

রাশিয়ায় ইউক্রেনের হামলা বৃদ্ধি যুদ্ধ সমাপ্তিতে সহায়ক হতে পারে: ট্রাম্প

রাশিয়ার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইউক্রেনের সাম্প্রতিক ধারাবাহিক ড্রোন হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন, রাশিয়ার তেল শোধনাগার এবং সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্রগুলোতে ইউক্রেনের এই গভীর আঘাত হানা উত্তেজনাকর হলেও, এটি দীর্ঘস্থায়ী যুদ্ধ দ্রুত সমাপ্তির দিকে নিয়ে যেতে ভূমিকা রাখতে পারে।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল- জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ইউক্রেন কর্তৃক রাশিয়ার ভূখণ্ডের গভীরে চালানো হামলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি নিশ্চিতভাবেই উত্তেজনার বৃদ্ধি, তবে এটি এমন এক ধরনের ঘটনা যা যুদ্ধের অবসান ঘটাতেও সাহায্য করতে পারে।

/এএ 

Logo