×
Logo

আন্তর্জাতিক

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মাদ্রিদকে জোটের ভয়াবহ অংশীদার বলে মন্তব্য করেন। খবর রয়টার্সের। 

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, তিনি স্পেনের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক রাখতে চান না। স্পেন কোনো কিছুর সঙ্গেই একমত হয় না, আর তাদের বোঝা টানা উচিত নয়।

এর আগে ন্যাটো জোটে সামরিক ব্যয় বৃদ্ধি না করার ঘোষণা দেয় স্পেন। এর পাশাপাশি চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। ফলে প্রতিশোধ হিসেবে দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

/এএন

Logo