×
Logo

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষ

কোটি টাকার সিসি ক্যামেরা ধ্বংস করে পালানোর চেষ্টা করেছিল বন্দিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম

কোটি টাকার সিসি ক্যামেরা ধ্বংস করে পালানোর চেষ্টা করেছিল বন্দিরা

কয়েক কোটি টাকার বডি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে পালানোর চেষ্টা করেছিল শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে জড়ানো বন্দিরা। এমন তথ্য দিয়েছে দেশটির প্রশাসন। পালানোর চেষ্টা করা বন্দিদের আবার আটক করা হয়েছে।

এর আগে, রোববার (৫ জুলাই) দেশটির উপকূলীয় শহর নেগোম্বরের একটি কারাগারে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্তদের সাথে সংঘর্ষে জড়ায় সাময়িক বন্দিরা। যা থামাতে গেলে কারারক্ষীদের ওপরও চড়াও হয় বন্দিরা। ২ দিন ধরে চলমান সহিংসতায় নিহত হয় অন্তত ২৭ জন। এ ঘটনায় গুরুতর আহত ৩৮ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশেষ ফোর্স। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশাসন জানিয়েছে, গত কয়েক বছরের মাঝে দেশটিতে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা এটি।

তথ্যসূত্র: বিবিসি  

/এএম

Logo