সিরিয়া সফরে ম্যাকরন, হোটেলের কাছে জোড়া বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের হোটেলের কাছে বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিরিয়া সরকার জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাজধানী দামেস্কে অন্তত দুবার বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এতে চার পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ম্যাকরন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে দেখা করতে তার বাসভবন যাচ্ছিলেন। তিনি বিস্ফোরণের আওয়াজ শোনেননি বলেও দাবি করা হয়েছে।
বাশার আল আসাদের পতনের পর এটিই ইউরোপের কোনো শীর্ষ নেতার সিরিয়া সফর। এই ঘটনা দেশটির নিরাপত্তা ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
/এএম