×
Logo

আন্তর্জাতিক

হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা বসবেই না ইরান: আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা বসবেই না ইরান: আরাঘচি

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে প্রথমেই 'হুমকির রাজনীতি' বন্ধ করতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, তেহরান-ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) ১৩ নম্বর ধারা এ বিষয়ে স্পষ্ট।

তিনি লেখেন, 'হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না।'

একই পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, 'নিজেদের স্বাক্ষরের প্রতি সম্মান দেখান।'

আরাঘচি দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ রাস্তায় নেমেছিলেন। তার মতে, এই জনসমাগম প্রমাণ করে যে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিতে ভীত নয়।

তিনি বলেন, 'লাখো ইরানি আমাদের নেতাকে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। জনগণ কিংবা ইরানের সশস্ত্র বাহিনী—কেউই হুমকিতে বিচলিত নয়।'

সাম্প্রতিক সময়ে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আরাঘচির এই মন্তব্য দুই দেশের সম্ভাব্য কূটনৈতিক আলোচনা এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

/এআই 

Logo