গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন
ইসরায়েলের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৮ এএম
বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে লেখা নানান ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। ছবি: আনাদেলু এজেন্সি
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার ওপর চলমান নিষেধাজ্ঞার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দেশটির রাজধানী স্টকহোমে শত শত বিক্ষোভকারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
রোববার (৫ জুলাই) আনাদেলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে ওডেনপ্লান স্কোয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে লেখা নানান ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এতে সুইডিশ সরকারকে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে এবং অবিলম্বে দেশটিতে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানানো হয়।
আন্দোলনকারীরা গণমাধ্যমকে বলেন, গাজায় যা হচ্ছে এটি কোনো সংঘাত নয়, এটি গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান।
/এসআর