ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে হানা দিয়েছে বিদ্রোহী অংশের নেতারা। ভবনটি দখল করে ঝুলানো হয়েছে তালা।
শুক্রবার (৩ জুলাই) দলটির বিদ্রোহী অংশ তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে ঢুকে পড়ে। গোষ্ঠীটি নিজেদের ‘আসল তৃণমূল কংগ্রেস’ দাবি করে ভবনটিতে থাকা পুরোনো ব্যানার খুলে ফেলে। লাগানো হয় নতুন ব্যানার। আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে ছিল হাওড়ার বিধায়ক অরূপ রায়ের নাম। গেল মাসেই বিদ্রোহীদের পক্ষ থেকে দলটির সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয় তাকে।
এর আগে, দল ও নির্বাচনী প্রতীক নিয়ে তুমুল কাদা ছোড়াছুড়ি হয় তৃণমূল আর বিদ্রোহীদের মধ্যে। বৃহস্পতিবার ভারতের প্রধান নির্বাচন কমিশনারের সামনে এ ইস্যু তুলে ধরে বিদ্রোহী তৃণমূলের বিধায়করা। পরে দিল্লি থেকে ফিরেই শুক্রবার বিকেলে সরাসরি দলীয় দফতরের দখল নেন তারা।
/এএম