যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে স্বাধীনতা দিবসের আয়োজন ব্যাহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:০২ পিএম
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে বিপজ্জনক তাপপ্রবাহের ফলে দেশটির স্বাধীনতা দিবসের আয়োজন ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ দেশের রাজধানীসহ অন্যান্য স্থানে কয়েক ডজন প্যারেড, কনসার্ট এবং আতশবাজির প্রদর্শনী কোথাও বাতিল আবার কোথাও স্থগিত করতে বাধ্য হয়েছেন।
শনিবার (৪ জুলাই) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তীব্র তাপপ্রবাহে ব্যাহত হওয়া অনুষ্ঠানগুলোর মধ্যে দেশের ৫০টি রাজ্যকে তুলে ধরতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার। যা যুক্তরাষ্ট্রে ২৫০তম জন্মদিন উদযাপনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রধান আকর্ষণ ছিলো। তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছানোর কারণে ফেয়ারটি শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, শুক্রবার গভীর রাতে ওয়াশিংটনে ন্যাশনাল পার্ক সার্ভিসের বার্ষিক স্বাধীনতা দিবসের প্যারেড নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাতিল করার ঘোষণা দেওয়া হয়।
/এসআর