×
Logo

আন্তর্জাতিক

তেহরানে খামেনিকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম

তেহরানে খামেনিকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন শুরু

বিপুল সংখ্যক মানুষের সমাগমে খামেনির শ্রদ্ধাজ্ঞাপন আয়োজন। ছবি: তাসনিম নিউজ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসেইনী খামেনিকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন শুরু হয়েছে। তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আজ শনিবার (৪ জুলাই) সকালে বিপুলসংখ্যক লোকের অংশগ্রহণে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গনে এ আয়োজন শুরু হয়।

এর আগে মোসাল্লা মসজিদের দরজা খোলার কয়েক ঘণ্টা আগেই বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। ফজরের আযানের পর পরই গ্র্যান্ড মোসাল্লার  দরজাগুলো খুলে দেওয়া হয়। 

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে দেশটির শহর ও গ্রাম থেকে সাধারণ জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের হাতে ইরানের পতাকা, মুষ্টিবদ্ধ মুষ্টি প্রতীক এবং আয়াতুল্লাহ খামেনির ছবি প্রদর্শিত হয়েছে। 

/এসআর 

Logo