×
Logo

আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

সৌদি আরবকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী’র হুমকি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০১ এএম

সৌদি আরবকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী’র হুমকি

ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

সৌদি যুদ্ধবিমান কর্তৃক ইরানি বেসামরিক বিমানকে ইয়েমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাঁধার অভিযোগ তুলে সৌদি আরবকে হুমকি দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী (হুথি)। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করছেন।

ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে বলেন, শুক্রবার (৩ জুলাই) সৌদি ‘যুদ্ধবিমানের’ মাধ্যমে একটি ইরানি বেসামরিক বিমানকে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সৌদি আরবকে সতর্ক করে দিচ্ছি তারা যেন আমাদের আকাশসীমা লঙ্ঘন বা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা না করে। এমন কিছু পুণরায় করা হলে আমরা কঠোর জবাব দিব।

আমাদের পাল্টা হামলার লক্ষ্য হবে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপুর্ণ স্থাপনা। অন্যায়ভাবে আরোপিত সৌদি-যুক্তরাষ্ট্র সমর্থিত অবরোধ কোনোভাবেই মেনে নিবেনা ইয়েমেন- বলেও জানান তিনি।

সারি আরও বলেন, শুক্রবার বিদ্রোহীরা ভোর ৫টা ২০ মিনিটে (জিএমটি ০২:২০) হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানের ‘অনুপ্রবেশের’ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল ‘২০০ জনেরও বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ নাগরিককে বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে’ সানায় অবতরণ করতে বাধা দেওয়া।

যেকোনো “সম্ভাব্য পরিণতি” সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলেও জানান সারি। 

/এসআর 

Logo