পারস্য উপকূলজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করেছে আইআরজিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
ছবি: ইরান ইন্টারন্যাশনাল থেকে নেওয়া
পারস্য উপকূলজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করেছে ইসলামিক রেভুলিউশনারি গার্ড করপস্ (আইআরজিসি)। ওমান সংলগ্ন রুটে জাহাজগুলোকে আগাম শনাক্ত করার উদ্দেশ্যে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির আওতাভুক্ত বাহিনী হরমুজ প্রণালিতে চলাচলকারী ওমানের জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে। জাহাজগুলো আগাম শনাক্ত করা এবং সতর্কবার্তা জারি করা বিশেষায়িত প্রযুক্তিতে সজ্জিত এই গোয়েন্দা সংস্থার কাজ। হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে গেলে আইআরজিসির নির্ধারিত নৌপথ মানতে হবে।
তারা আন্তর্জাতিক জাহাজগুলোকে ওমান সংলগ্ন রুট ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে।
এদিকে, ওয়াশিংটন তেহরানের অস্থায়ী সমঝোতার পর এই নজরদারি পারস্য উপকূলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আলোচনার টেবিলে বসেও আইআরজিসি গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ওমান।
/এসআর