×
Logo

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন মেরিন ইউনিট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:০৩ এএম

মধ্যপ্রাচ্যে নতুন মেরিন ইউনিট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা স্থগিত থাকার মধ্যে, ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আগে মধ্যপ্রাচ্যে নতুন করে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর সিএনএনের। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম এ কথা জানায়। 

সেন্টকমের এক্স পোস্টে বলা হয়, বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং এতে মোতায়েন ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট বর্তমানে একটি নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কাজ করছে।

তারা জানায়, দ্বিতীয় একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট বহনকারী জাহাজগুলো বর্তমানে মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালাচ্ছে। সাধারণত এই ইউনিটে ২ হাজার এর বেশি মেরিন সদস্য থাকে।

এই বহরে রয়েছে অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ইউএসএস বক্সার, অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক শিপ ইউএসএস পোর্টল্যান্ড, যা সম্প্রতি এই অঞ্চলে পৌঁছেছে এবং ডক ল্যান্ডিং শিপ ইউএসএস কমস্টক, যা মে মাস থেকেই সেখানে অবস্থান করছে।

এই গ্রুপটি এর আগে থেকেই মধ্যপ্রাচ্যে থাকা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ইউএসএস ট্রিপোলি, তার এসকর্ট জাহাজ এবং মোতায়েনকৃত মেরিন ইউনিটের সঙ্গে যুক্ত হয়েছে।

একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট সাধারণত চারটি অংশ নিয়ে গঠিত কমান্ড, স্থলযুদ্ধ, বিমানযুদ্ধ এবং লজিস্টিক ইউনিট। এগুলো সাধারণত উদ্ধার অভিযান, সমুদ্র থেকে স্থলভাগে অভিযান এবং দ্রুত মোতায়েনযোগ্য সামরিক অপারেশনে ব্যবহৃত হয়।

/এএন

Logo