লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো সংযুক্ত আরব আমিরাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
লেবাননে ভ্রমণের ওপর আরোপিত দুই মাসের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর ফলে দেশটির নাগরিকরা আবারও লেবাননে ভ্রমণ করতে পারবেন। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (৩০ জুন) এই ঘোষণা দিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাত জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ঘিরে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে লেবাননে ভ্রমণের আগে আমিরাতি নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত ইরান, লেবানন ও ইরাকে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত সব আমিরাতি নাগরিককে দ্রুত দেশ ছেড়ে ফিরে আসার আহ্বান জানানো হয়।
তবে ইরান ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এদিকে, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।
/এএন