×
Logo

আন্তর্জাতিক

ডয়েচে ভেলের প্রতিবেদন

জার্মানির স্টেড শহরে বন্দুকধারীর হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:০৪ এএম

জার্মানির স্টেড শহরে বন্দুকধারীর হামলায় নিহত ৬

জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে কমপক্ষে ছয় জন। আহত আরও বেশ কয়েকজন। 

সোমবার (২৯ জুন) স্টেড শহরে একটি মা ও শিশুকেন্দ্রে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী। আটক করা হয় বন্দুকধারীসহ তিনজনকে। 

হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিবাদজনিত ইস্যু থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। কারণ জানতে শুরু করেছে তদন্ত। 

পুলিশ রেকর্ড বলছে, এর আগেও কারাভোগ করেছে সন্দেহভাজন হামলাকারী। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি তুরস্কের বংশোদ্ভুত জার্মান নাগরিক। মাত্র ৫০ হাজার বাসিন্দার শহরটিতে এমন সহিংসতার ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। তবে আপাতত বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী। 

/এআই 

Logo