×
Logo

আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সোমবার (২৯ জুন) দেশটির শিল্পনগরী দনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হন। আর জাপোরিঝিয়া শহরে রাশিয়ার ড্রোন হামলায় আরও ৩ জন নিহত এবং এক শিশুসহ ৬ জন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা জানান, নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। আহতদের অনেকের মস্তিষ্কে গুরুতর আঘাত, স্প্লিন্টারের ক্ষত, হাড় ভাঙা এবং বিস্ফোরণের আঘাত রয়েছে বলে জানান তিনি।

এছাড়া সুমি, ওডেসা, চেরনিহিভ, খেরসন ও খারকিভ অঞ্চলেও হামলা চালানোর অভিযোগ করেছে ইউক্রেন।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, শান্তি চুক্তি নিয়ে ২০২৪ সাল থেকে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে আসবে না। একই সঙ্গে, ইউক্রেনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি।

/এমএসটি/এএম

Logo