×
Logo

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চার দিন পর বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) দীর্ঘ ১২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাদের বের করে আনেন উদ্ধারকর্মীরা। খবর রয়টার্স।

উদ্ধার অভিযানে অংশ নেন ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা। বিশেষ সার্চ ক্যামেরা ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

উদ্ধারকর্মীরা জানান, বাবা ও ছেলে চার দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। তাই উদ্ধারকাজ চলাকালে তাদের শরীরে পানিশূন্যতা দূর করতে স্যালাইন দেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। এতে অন্তত ১ হাজার ৪৫০ জন নিহত হয়েছেন এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

সপ্তাহের শেষ পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই কমে আসছে। 

/এমএসটি/এআই 

Logo