×
Logo

আন্তর্জাতিক

চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:২৪ এএম

চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা যুক্তরাষ্ট্রের

ছবি: হরমুজ প্রণালী

পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার পর শনিবার হরমুজ প্রণালীতে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তায় জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ‘অব্যাহত আগ্রাসনের’ সরাসরি জবাবে ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। 

বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরান কুয়েত ও বাহরাইনে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

তবে, গোলাগুলির পর যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বাহিনী পানামার পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কিকু’-কে লক্ষ্য করে একটি একমুখী আক্রমণকারী ড্রোন পাঠিয়ে তা ভঙ্গ করেছে। 

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালিয়েছে। এর ফলে কুয়েতের আলি আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত পঞ্চম নৌবহরের আটটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে ইরান। 

/এসআর 

Logo