×
Logo

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫৭ এএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৯২০ জনে। আহতের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। নিখোঁজ প্রায় ৬০ হাজার মানুষ। বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান।

ধারণা করা হচ্ছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। শুধু লা গুয়াইরা শহরেই কমপক্ষে আড়াইশ ভবন গুড়িয়ে যাওয়ার খবর মিলেছে।

এদিকে, ধ্বংসযজ্ঞের পরিধি ব্যাপক হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। সবচেয়ে দুর্যোগ কবলিত এলাকাগুলোয় যোগ দিয়েছে সেনাবাহিনী। সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তুরস্ক, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ।

গত বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দু'বার ভূমিকম্পে কেঁপে উঠে ভেনেজুয়েলা। যার মধ্যে প্রথম ভূ-কম্পনের মাত্রা ৭ দশমিক ২ এবং পরেরটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

/এমএন

Logo