ইরানের কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট আছে, তা খুব বেশি নয়: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৪৩ এএম
ইরানের এখনও কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট আছে। তবে তা খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৬ জুন) ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের সাথে আমাদের এখনও একটা লড়াই চলছে। তাদের কিছুটা সক্ষমতা আছে, কিন্তু তা খুব বেশি নয়। তারা কোনো কিছুই জয় করতে পারছে না। কিন্তু এখনও হামলা চালাতে পারে। হরমুজে একটি বড় জাহাজে এরইমধ্যে হামলা চালিয়েছেও। চারটা ড্রোন ছুঁড়েছিল। তিনটাই ধ্বংস করেছি। আরেকটি কিছু ক্ষয়ক্ষতি করেছে জাহাজের।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হরমুজে কার্গো জাহাজে হামলা চালায় ইরান। এই হামলার কথাই বক্তব্যে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।
এই হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থানে আঘাত হেনেছে।
/এমএন