×
Logo

আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:২৩ এএম

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

ফ্রান্সের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। শুক্রবার ২৬ জুন) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা দেয় দেশটি।

দীর্ঘদিনের উত্তেজনা ও সম্পর্কের চরম অবনতির পর দেশটির সামরিক সরকার ঐতিহাসিক এ ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সরকার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক মুল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, পারস্পরিক শ্রদ্ধা, দ্বিপাক্ষিক বিশ্বাস এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার শর্তগুলো আর বজায় ছিল না।

বুরকিনা ফাসোর অভিযোগ, ফ্রান্স এখন সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী গোষ্ঠীদের সমর্থন দিচ্ছে। তবে ফ্রান্স এমন অভিযোগ আগেও অস্বীকার করেছে।

এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। দুই দেশের সাধারণ মানুষের সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়। 

/এমএন

Logo