পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা
ইসরায়েলের রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার ফলে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগকে বহনকারী ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের মাউন্ট হার্জেলে একটি স্মরণসভা শেষে উত্তর ইসরায়েলে যাওয়ার পথে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি পাখির ঝাঁকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি মধ্য ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে নিরাপদে জরুরি অবতরণ করে।
আইডিএফ জানায়, এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরে রাষ্ট্রপতি হারজগ ও তার সফরসঙ্গীরা অন্য একটি হেলিকপ্টার করে যাত্রাসম্পন্ন করেন।
আইডিএফ আরও জানায়, ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে। তবে, রাষ্ট্রপতির বাসভবন থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
/এমএসটি