×
Logo

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প

প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৩৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ এএম

প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৩৫

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৩৫ জনে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু হতাহতের সংখ্যা মোট কত হতে পারে তা জানাননি তিনি। খবর রয়টার্সের।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫।

শক্তিশালী এ ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন শত শত মানুষ, তাদেরকে উদ্ধারে ভেনিজুয়েলা তৎপরতা চালাচ্ছে। দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ জানান, অন্তত ২০০ জন মানুষ আটকা পড়েছেন এবং ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেছেন, লা গুয়াইরার ৭০,০০০-এরও বেশি পরিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, সরকার রাজ্যটিতে মোতায়েন করা কর্মীর সংখ্যা ৪২০০ থেকে বাড়িয়ে ১১৫০০ করছে।

ধ্বংসযজ্ঞের পরিধি ব্যাপক হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এল সালভাদর, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ মানবিক সহায়তা ও উদ্ধার সরঞ্জাম পাঠিয়েছে।

এদিকে, ভূমিকম্প পরবর্তী সময়ে এখন পর্যন্ত অন্তত ৩০টি আফটারশক অনুভূত হয়েছে। যা আগামী সপ্তাহ অবধি চলতে পারে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে।

/এমএসটি 

Logo