×
Logo

আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:১০ পিএম

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

ইলন মাস্ক। ফাইল ছবি

মাত্র ১২ দিনের ব্যবধানে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (এক লাখ কোটি ডলারের মালিক) হওয়ার খেতাব হারিয়েছেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।

স্পেসএক্স ও টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে তার ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমে গেছে।

ফোর্বসের এক প্রতিবেদনে অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৯৭০ দশমিক ২ বিলিয়ন ডলার।

গত ১২ জুন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্স মার্কিন শেয়ারবাজারে প্রবেশের পর বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে 'ট্রিলিয়নিয়ার' হওয়ার রেকর্ড গড়েন মাস্ক। সে সময় তার সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে।

এর মাত্র চারদিন পর সম্পদের পরিমাণ আরও বেড়ে ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়, যা নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হয়।

তবে সেই উত্থান দীর্ঘস্থায়ী হয়নি। এরপর অবশ্য স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ৩০ থেকে ৩১ শতাংশ কমে যায়। ফলে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খেতাব হারিয়ে বিলিয়নিয়ারদের কাতারে নামেন মাস্ক।

তবে সম্পদের বড় ধরনের পতন সত্ত্বেও এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন এই প্রযুক্তি উদ্যোক্তা।

বাজার বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের শেয়ার মাত্র ৬ শতাংশ পুনরুদ্ধার করলেই ইলন মাস্ক আবারও ট্রিলিয়নিয়ারদের কাতারে চড়ে বসতে পারেন। ফলে বিশ্বের প্রথম ‘পুনরাবৃত্ত ট্রিলিয়নিয়ার’ হিসেবেও ইতিহাস গড়ার সুযোগ থাকছে এই ধনকুবেরের।

/এমএসটি/এএম

Logo