×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০১ পিএম

হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আদায় করা হবে না বলে তাকে আশ্বস্ত করেছে। বুধবার (২৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। খবর আল-জাজিরার। 

ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো টোল, কোনো বীমা খরচ কিংবা অন্য কোনো ধরনের অর্থ আদায় করা হবে না এবং এ ধরনের অর্থ গ্রহণও করা হবে না। 

তিনি আরও বলেন, যদি এটি ভুল তথ্য প্রমাণিত হয়, তাহলে ইরানের সাথে আলোচনা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে।

তবে ৬০ দিনের আলোচনাকাল শেষ হওয়ার পরও এই অবস্থান বহাল থাকবে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো ব্যাখ্যা দেননি।

ইরান বারবার দাবি করে আসছে, তারা হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল নয়, বরং সামুদ্রিক সেবা ফি আদায়ের পরিকল্পনা করছে তবে এ পরিকল্পনার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

এর আগে, মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে জানায়, হরমুজ প্রণালী পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত বিভিন্ন সেবার বিপরীতে কী পরিমাণ অর্থ আদায় করা হবে, তা তারা পর্যালোচনা করবে। একই সঙ্গে দুই দেশই জোর দিয়ে বলেছে যে এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে।

/এএন

Logo