চার্চিলের ধারেকাছেও স্টারমার আসতে পারেননি: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ফাইল ছবি
যুক্তরাজ্যের প্রভাবশালী প্রেসিডেন্ট উইনস্টন চার্চিলের ধারেকাছেও আসতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। এমনটা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেন, ব্যক্তিগতভাবে আমি স্টারমারকে খুব পছন্দ করি। কিন্তু তার জ্বালানি, অভিবাসন এবং অপরাধ দমণে অপারগতার মতো বেশ কয়েকটি সমস্যা আছে।
তিনি আরও বলেন, ইরানে অভিযান শুরু করার সময় তাকে আমাদের সমর্থনে থাকতে বলেছিলাম কিন্তু তিনি তা করেননি। এ ধরনের মনোভাব থাকার কারণেই তিনি কখনোই উইনস্টন চার্চিলের মতো হতে পারেননি।
উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধান হিসেবেও সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।
/এএম