রাস লাফানে বিস্ফোরণ
দোহার বাংলাদেশ দূতাবাসের শোক প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:১৬ পিএম
ফাইল ছবি
কাতারের রাস লাফান শিল্প এলাকায় বারজান গ্যাস স্থাপনায় মর্মান্তিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দোহার বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে ।
হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে দূতাবাস এক বার্তায় জানায়, নিহত ১৩ জনই ভারত ও পাকিস্তানের নাগরিক। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস গভীর শোক ও একাত্মতা প্রকাশ করছে। একইসাথে ভারত ও পাকিস্তানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এই সময়ে কাতার, ভারত ও পাকিস্তানের শোকাহত পরিবারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতাও জানানো হয়েছে। একইসাথে ঘটনায় আহত ৬৬ জনের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ।
উল্লেখ্য, রোববার (২১ জুন) রাতে কাতারের রাস লাফান শিল্পনগরীর ‘বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে’ পরিচালন কার্যক্রম শুরু করার সময় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন। নিহতদের সবাই ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক বলে নিশ্চিত করেন দেশটির জ্বালানিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ বিন শ্রেদা আল-কাবি।
/এসআর