×
Logo

আন্তর্জাতিক

ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২৭ পিএম

ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি

ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট আই এর। 

পোস্টে গত ফেব্রুয়ারিতে এক হামলায় নিহত স্কুলছাত্রীদের ছবি এবং ফুটবল বিশ্বকাপের ম্যাচের দৃশ্য একসঙ্গে ব্যবহার করে আরাঘচি লেখেন, ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র; ইরানি হিসেবে আমরা যে প্রতিটি পদক্ষেপ নিই, তা আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার বৃহত্তর সংগ্রামের অংশ। 

পোস্টে তিনি মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা বিদ্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারির ক্ষেপণাস্ত্র হামলার নিহতদের কথাও উল্লেখ করেন। ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী ও শিক্ষক।

এমন সময় আরাঘচি এই পোস্ট করেন; যখন একদিকে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। অন্যদিকে, আমেরিকা মহাদেশেই বিশ্বকাপে অংশ নিয়ে ইরানের ফুটবল দল গ্রুপ পর্বের ম্যাচে সোমবার বেলজিয়ামের বিপক্ষে তুমুল লড়াইর পর গোলশূণ্য ড্র করে। 

/এএন


Logo