×
Logo

আন্তর্জাতিক

ইরান আলোচনা ঘিরে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৫২ পিএম

ইরান আলোচনা ঘিরে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনা শুরুর আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধিদল। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর আল-জাজিরার। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই বৈঠকে অংশ নেন। বৈঠকটি সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত হয়, যেখানে একই দিনের বিকেলে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এ সময় মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।

/এএন

Logo