তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আরাঘচির সঙ্গে বৈঠক আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। শনিবার (২০ জুন) স্থানীয় সময় সকালে তাকে বহনকারী বিমানটি মাশহাদে অবতরণ করে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, পূর্বঘোষিত এই সফরটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনাকে ঘিরে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতারই অংশ।
সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সফরকালে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
/এআই