×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আগামী ৬০ দিন জাহাজ চলাচল শুল্কমুক্ত: ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪২ পিএম

হরমুজ প্রণালিতে আগামী ৬০ দিন জাহাজ চলাচল শুল্কমুক্ত: ইরানের

যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী কৌশলগত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে আগামী ৬০ দিনের জন্য সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ ফি বা শুল্কমুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার (১৯ জুন) তেহরানের পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের সাথে সই হওয়া সাম্প্রতিক শান্তি চুক্তির অংশ হিসেবেই এই জলপথ পাড়ি দেওয়ার জন্য আন্তর্জাতিক জাহাজগুলোর কাছ থেকে আগামী দুই মাস কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না। তবে এই সুযোগ সুবিধা ভোগ করতে হলে জাহাজ ও সংশ্লিষ্ট সংস্থাকে বেশ কিছু কঠোর নিয়মকানুন এবং শর্ত মেনে চলতে হবে।

হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রানজিট বা যাতায়াতের অনুমতি চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে হবে।

পারস্য উপসাগরের এই জলপথটির কিছু অংশে অতীতে ছিটানো লাইভ মাইন ও বিস্ফোরক থাকায় নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজের রুট এবং সময়সূচি আগে থেকেই তেহরানের সাথে সমন্বয় করে নিতে হবে।

যাতায়াতের সময় ইরানের আঞ্চলিক জলসীমার নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক ও স্থানীয় সমস্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।

/এএ 

Logo