লন্ডনের উত্তরাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষ, একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
উদ্ধার অভিযান চলাকালীন ছবি। বার্তা সংস্থা রয়টার্স থেকে নেওয়া
লন্ডনের উত্তরাঞ্চলে দুইটি ট্রেনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকে। একটি ট্রেনের সামনের অংশ অপর এক ট্রেনের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের বরাতে রয়টার্স জানায়, লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বেডফোর্ড শহরে এ ঘটনার সূত্রপাত। দুর্ঘটনাস্থলে একাধিক জরুরি সেবা দল পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্সও উদ্ধার কাজে অংশ নেয় বলে জানিয়েছে ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস।
কর্তৃপক্ষ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের রেললাইন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
/এসআর