×
Logo

আন্তর্জাতিক

রয়টার্স এক্সক্লুসিভ

প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ইরাকে 'সিক্রেট সেল' গঠন ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ইরাকে 'সিক্রেট সেল' গঠন ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরাকের ভেতরে গোপনে নতুন কয়েকটি সেল গঠন করেছে, একাধিক সূত্রের বরাত দিয়ে এমন একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। 

রয়টার্সের তথ্য অনুযায়ী, এই ইউনিটগুলো মূলত পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে, বিশেষকরে, যেসব দেশে মার্কিন সেনা অবস্থান করছে।

সূত্রগুলো বলছে, প্রতিটি সেলে প্রায় ১০ জন করে 'এলিট' শিয়া যোদ্ধা রয়েছে। এসব ইউনিট ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরা ও সামাওয়ার মরুভূমি এলাকা থেকে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

লক্ষ্যবস্তু ছিল কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা—এসব বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, ২০ এপ্রিল থেকে ১৭ মে’র মধ্যে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব যোদ্ধার একটি অংশ আগে 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' নামের  শেডো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। 

তবে নতুন ইউনিটগুলো সেই কমান্ড কাঠামোর বাইরে গিয়ে সরাসরি আইআরজিসির নির্দেশে কাজ করছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই নতুন কাঠামো ইরানের কৌশলে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ, তাদের আঞ্চলিক মিত্র বাহিনীগুলো আগের মতো শক্ত অবস্থানে নেই এবং অর্থনৈতিক ও সামরিক চাপও বেড়েছে। ফলে কমসংখ্যক, কিন্তু বেশি নিয়ন্ত্রিত ও কট্টর যোদ্ধার মাধ্যমে হামলা চালানোর দিকে ঝুঁকছে তেহরান।

ইরাক দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্র—দুই পক্ষের প্রভাবের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তবে এ ধরনের গোপন সেল গঠনের অভিযোগ নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এআই 

Logo