×
Logo

আন্তর্জাতিক

নিরাপদে হরমুজ অতিক্রম করেছে জাপানি তেলবাহী জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

নিরাপদে হরমুজ অতিক্রম করেছে জাপানি তেলবাহী জাহাজ

নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে জাপানি একটি তেলবাহী জাহাজ বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, আরব উপসাগরে আটকে থাকা জাহাজটি বর্তমানে জাপানের উদ্দেশ্যে যাত্রা করছে।

জাহাজটিতে তিনজন জাপানি নাবিক ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, যার মালিক জাপানের কিয়োই ট্যাংকার।

তাকাইচি বলেন, জাহাজটির নিরাপদে হরমুজ প্রণালি পার হওয়ার মধ্য দিয়ে জাপানি নাবিক বহনকারী সব জাপান-সংশ্লিষ্ট জাহাজই এখন আরব উপসাগর ত্যাগ করেছে। তবে আরও ৩৭টি জাহাজ এখনো প্রণালিটি অতিক্রমের অপেক্ষায় রয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক ও নিরাপদ করতে জাপান সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

/এআই 

Logo