প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচের আয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:০৯ পিএম
ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মন্দিন আজ। তার ৮০ তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজন করা হয়েছে মিক্স মার্শাল-আর্ট ইউএফসি ফাইটিং। রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
ট্রাম্প বর্তমানে নিজেকে ইরানের সঙ্গে একটি ব্যয়বহুল ও অজনপ্রিয় যুদ্ধে জড়িয়ে পড়া অবস্থায় দেখতে পাচ্ছেন। সংঘাতের অবসান ঘটানোর জন্য একটি চুক্তি কাছাকাছি পৌঁছেছে বলে মনে হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট এই অনুষ্ঠানটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০তম বার্ষিকী উপলক্ষে চলমান কয়েক মাসব্যাপী জাতীয় উদযাপনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। এই ফাইটিং আয়োজনে সাতটি লড়াই অনুষ্ঠিত হবে যা মধ্যরাত পেরিয়েও চলবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কেনেডি সেন্টার ভবন থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
শনিবার (১৩ জুন) ম্যাট ফ্লোকা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নামটি অপসারণ করা হয়েছে। এর আগে, ভবনের ফ্যাসাড থেকে নামটি ঢেকে রাখতে একটি ত্রিপল ব্যবহার করা হয় এবং পরে ধাপে ধাপে সেটি সরিয়ে ফেলা হয়।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কেন্দ্রটির ওপর ট্রাম্পের প্রভাব বিস্তার ও প্রতিষ্ঠানটির পরিচয় বদলের যে চেষ্টা চলছিল, সেটির বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন. এফ. কেনেডির স্মৃতিতে গড়ে তোলা একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।
/এওয়াইএ/এআই