×
Logo

আন্তর্জাতিক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: শেহবাজ শরিফ

ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, আমরা আগের যেকোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির আরও কাছাকাছি অবস্থানে রয়েছি। চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুতি চলছে এবং এরপরই উভয় পক্ষের মধ্যে টেকনিক্যাল পর্যায়ের আলোচনা শুরু হবে।

শাহবাজ শরিফ আলোচনার পুরো প্রক্রিয়ায় সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্র এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানান। একইসঙ্গে, তিনি এ অঞ্চলের মিত্র ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, শান্তি চুক্তির জন্য আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্ভাব্য এই ঐতিহাসিক শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এওয়াইএ/এআই 

Logo