×
Logo

আন্তর্জাতিক

বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে ফেসবুক বিভ্রাট দেখা দেয়। এরপর রাত আটটা পঁচিশ মিনিটের দিকে ফেসবুক সচল হতে শুরু করে। তবে বেশ কিছু ফিচার এখনো ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। 

এর আগে, বিভ্রাট ট্র্যাকিং সাইট ইজডাউনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭শ'ও বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন। সাইটটি জানিয়েছে, দুপুরের পর থেকেই ফেসবুকের সেবায় সক্রিয় সমস্যা শনাক্ত করা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এই সমস্যার প্রভাব একাধিক দেশে পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।

তবে, ঠিক কী কারণে এই বিভ্রাট সৃষ্টি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। কতক্ষণ ধরে এটি চলছে বা কখন স্বাভাবিক সেবা ফিরবে, সেই বিষয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান 'মেটা' কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সমস্যা চলমান থাকায় কিছু সময় পর আবার চেষ্টা করতে ব্যবহারকারীদের উদ্দেশে পরামর্শ দেওয়া হচ্ছে। 

/এআই


Logo