×
Logo

আন্তর্জাতিক

ইরানি নৌবাহিনীর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি

যুক্তরাষ্ট্রের দাবি, 'ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই, সত্যিই সাহসী হলে সামনে এসে দেখাক'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের দাবি, 'ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই, সত্যিই সাহসী হলে সামনে এসে দেখাক'

ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন যে হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জলসীমা এখনও ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সেই দাবিও প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছিল যে ইরানের নৌবাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে দেশটির সেনাবাহিনীর ডেপুটি কো-অর্ডিনেটর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, হরমুজ প্রণালির পশ্চিমাংশ, পুরো প্রণালিটি এবং পারস্য উপসাগর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ প্রণালির পশ্চিমাংশ, প্রণালিটি নিজে এবং পারস্য উপসাগর আইআরজিসি নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বলেছে ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই। যদি তারা সত্যিই সাহসী হয় তাহলে সামনে এসে দেখাক। এই অঞ্চলে আমাদের শক্তি ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

/এওয়াইএ/এআই

Logo