ইরানে পূর্বনির্ধারিত হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:৫৭ এএম
ইরানে পূর্বনির্ধারিত হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের খার্গ দ্বীপে ব্যাপক হামলা চালানোর হুমকি দেওয়ার পরপরই অভিযান বন্ধের এই ঘোষণা দেন ট্রাম্প। ইরানের শীর্ষ নেতৃত্ব এবং একাধিক আঞ্চলিক দেশের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এমনটি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। এর ভিত্তিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইরানে নির্ধারিত হামলা ও বোমা বর্ষণ বাতিল করা হলো। সম্প্রতি আবারও পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় ইরান-যুক্তরাষ্ট্র।
/এসআইএন