×
Logo

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ইরানের ওপর সাম্প্রতিক হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।

বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে যে তারা অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করবে, সংলাপ ও আলোচনায় ফিরে আসবে এবং বিভিন্ন দেশের মধ্যস্থতার প্রচেষ্টায় ইতিবাচক সাড়া দেবে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা (এএফপি)।

এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করেছে যে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

/এওয়াইএ

Logo