×
Logo

আন্তর্জাতিক

চীনের গুয়াংশিতে ভয়াবহ বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:০১ পিএম

চীনের গুয়াংশিতে ভয়াবহ বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

ফাইল ছবি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংশি অঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও  ১৭ জন। বৃহস্পতিবার (১১ জুন) এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে বিস্ফোরণের পর আগুনের ভয়াবহতা এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধ ও আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গ্যাস পাইপলাইনের ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটেছে। তবে পরবর্তীতে পুলিশ এক বিবৃতিতে সেই সম্ভাবনা নাকচ করে দেয়। ফলে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বিস্ফোরণ এবং পরবর্তী অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনে কাজ করছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

/এওয়াইএ

Logo