×
Logo

আন্তর্জাতিক

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ারের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ারের যাত্রা শুরু

ফাইল ছবি

এক বছরেরও বেশি সময়ের বিলম্বের পর সৌদি আরবের দ্বিতীয় জাতীয় বিমান সংস্থা 'রিয়াদ এয়ার' অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রিয়াদ থেকে লন্ডনগামী একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি রিয়াদ এয়ারের সাদা ও হালকা বেগুনি রঙের লিভারিতে সজ্জিত ছিল। 

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন দ্বিতীয় এয়ারলাইন হিসেবে 'রিয়াদ এয়ার' রাজধানী রিয়াদকে একটি বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। 

২০২৫ সালে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও বোয়িংয়ের সরবরাহজনিত বিলম্ব এবং উৎপাদন ও নিরাপত্তা সমস্যার কারণে প্রকল্পটি পিছিয়ে যায়। এছাড়া সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা পুরো অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে।

/এওয়াইএ/এএ


Logo