×
Logo

আন্তর্জাতিক

দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:১৫ পিএম

দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

ফাইল ছবি

ইরানের সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কখনোই পিছু হটবে না এবং প্রয়োজন হলে দৃঢ় শক্তিতে জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী বার্তা, নীতিগত অবস্থানের ঘন ঘন পরিবর্তন এবং যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কূটনীতি কোনো শূন্যতায় পরিচালিত হয় না। কার্যকর আলোচনা এগিয়ে নিতে হলে একটি সহায়ক পরিবেশ থাকা জরুরি যেটি ছাড়া কূটনৈতিক উদ্যোগ ফলপ্রসূ হয় না।

তিনি আরও বলেন, লেবাননে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের মাধ্যমে জায়নবাদী শাসনও এই কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। যে কোনো কূটনৈতিক প্রক্রিয়া শক্তি প্রয়োগ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাধাগ্রস্ত হয়। কূটনীতি এবং যুদ্ধক্ষেত্র আলাদা বিষয় নয় উভয়ই ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ হাতিয়ার।

কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ প্রমাণ করে যে তারা প্রয়োজন হলে শক্তি প্রয়োগে পিছপা হয় না। এছাড়া যেখানে প্রয়োজন সেখানেই আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর বিরুদ্ধে শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া জানাবে বলেও জানিয়েছেন ইসমাইল বাঘাই।

/এওয়াইএ/এএ

Logo