×
Logo

আন্তর্জাতিক

সিবিএস নিউজের প্রতিবেদন

চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে, আবার কয়েক মাস সময়ও লাগতে পারে: ভ্যান্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:২৯ পিএম

চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে, আবার কয়েক মাস সময়ও লাগতে পারে: ভ্যান্স

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। 

তিনি বলেছেন, এই চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে, আবার কয়েক মাস সময়ও লাগতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমি মনে করি, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই আমরা অনেক কিছু জানতে পারবো।’

সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে তারা অর্থনৈতিকভাবে লাভজনক এবং দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় কার্যকর একটি চুক্তি করতে পারে।

ভ্যান্সের ভাষ্য, লক্ষ্য শুধু বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া নয়; বরং এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ভবিষ্যতেও ইরান কোনভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে 'না' পারে।

তিনি বলেন, ‘আমাদের নীতির মূল লক্ষ্য এটিই। সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি বলে মনে করি। তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে এবং আমরা তা চালিয়ে যাব।’

/এআই 

Logo