আনাদুলু এজেন্সির প্রতিবেদন
মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৭ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি 'এমকিউ-৯' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে তারা।
বুধবার (১০ জুন) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের আকাশসীমায় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এছাড়া স্থানীয় সময় রাত আড়াইটার দিকে মার্কিন পঞ্চম নৌবহরের বিরুদ্ধে ড্রোন অভিযান চালানো হয়।
আইআরজিসির দাবি, মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দাবি, মার্কিন হামলায় সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বামানি এলাকায় দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক’ হামলা শেষ হওয়ার ঘোষণা দেয়।
সেন্টকম জানায়, হরমুজ প্রণালির কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। দাবি, এর আগে, মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়।
/এআই